ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করনের উদ্বোধন করা হয়েছে গুরুদাসপুর উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস এমপি।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে এই সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার লিপি নাটোর জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনুর রশিদ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন মাস্টার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম প্রমূখ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা জানান ২০২৩/২৪ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলা উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক খামার পাথুরিয়া মাদ্রাসা কুকুর, দিক দারিয়া বিল, চাকলের বিল, পাটপাড়ার সমবায় সমিতির,খুলু গাড়ি বিল, মসিনদা কাচারি পুকুর, নাজিরপুর মাদ্রাসা পুকুর সহ আটটি জলাশয়ে ৩৭৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
তিনি সকল মৎস্য চাষী ও জেলেদের অবগতির জন্য আরো জানান সবাই পোনা মাছ ধরা থেকে বিরত থাকবো চায়না জাল সহ অন্যান্য উপকরণ থেকেও বিরত থাকব নতুবা যারা এ সকল কাজে জড়িত তাদের বিরুদ্ধে মোবাইল কোটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/