ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: এডাপ নাটোর জেলা শাখার উদ্যোগে পি এস কে এস গুরুদাসপুর উপজেলা শাখার আয়োজনে নাটোরের গুরুদাসপুর উপজেলা চত্বরে ডেঙ্গু সচেতনতামূলক প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস এমপি।
সারাদেশেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এডাপ নাটোর জেলা শাখার সহ-সভাপতি ও পি এস কে এস এর উপজেলা পরিচালক উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপির প্রচেষ্টায় গুরুদাসপুর উপজেলা বাসিকে ডেঙ্গু সচেতনতামূলক করণীয় সম্পর্কে পচার অভিযানের অংশ হিসেবে এই উদ্বোধন করা হয়।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন মাস্টার উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা সহ বীর মুক্তিযোদ্ধাগণ ও সাংবাদিকবৃন্দ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/