শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় র্যাবের অভিযানে ৩৬.৫৪ কেজি গাঁজাসহ জুয়েল ও কামাল নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই আগস্ট) বিকেল পোনে ৬ টার দিকে বগুড়া শহরের চারমাথা গোদারপাড়া এলাকায় র্যাব-১২ বগুড়ার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ৩৬.৫৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করেন।
আটককৃত গাঁজা ব্যবসায়ীরা হলেন- নরসিংদী জেলে সদরের কাউরিয়া মাটিরপাড়া গ্রামের মৃত কবির মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার সৈয়দপুর এলাকার মৃত- নুর ইসলামের মোঃ কামাল উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।
তিনি জানান, গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সেই সাথে মাদক পরিবহনের পিকআপ,২ টি ড্রাম, ৩টি মোবাইল ও নগদ ৩ হাজার ৫ শত টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান গ্রেফতারকৃত জুয়েল ও কামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/