শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়িসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
শুক্রবার (১৮ আগস্ট) সময় ২২.৪০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা পুলিশে একটি চৌকস টিম জেলার সদর থানাধীন সাত শিমুলিয়া গ্রামস্হ কালিমন্দিরের সামনে মহাস্হান টু পীরগাছা পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
সেই সঙ্গে মাদকদ্রব্য (গাঁজা) বহন কাজে ব্যবহৃত লাল হলুদ রংগের একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণ হলো-লালমনিরহাট জেলা সদরের সিন্দুরীয়া দক্ষিণ মন্ডলপাড়া গ্রামের মোঃ বক্তার আলীর ছেলে মোঃ এরশাদ আলী (৪০), একই জেলা সদরের খন্ডিকারপাড়া গ্রামের মোঃ মোকলেছার রহমানে ছেলে মোঃআলমগীর হোসেন(৪০) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন পশ্চিম ফুলমতি গ্রামের মোঃআলিম উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৫) একই জেলা ও একই এলাকার মোঃ আফসার উদ্দিনের ছেলে মোঃ আতিকুর রহমান (২৫)।
১৯ আগস্ট দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বগুড়ার সদর থনার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান,, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণ দীর্ঘদিন যাবৎ সু-কৌশলে দেশের বিভিন্ন স্হানে মাদক ব্যবসা চালিয়ে আসছে মর্ম প্রাথমিক তদন্তে জানা যায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু অন্তে আজ শনিবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/