ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের টেপাখোলা থেকে গাঁজা ও হেরোইনসহ পাঁচ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) দুপুর ২:৩০ এর দিকে ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলার হরিসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন শহরের দক্ষিণ টেপাখোলা হরিসভা এলাকার মৃত নরেন্দ্র সাহার ছেলে ভুম্বুল সাহা (৬০), চরপশ্চিম টেপাখোলা পালডাঙ্গী এলাকার মৃত খালেক মণ্ডলের ছেলে হাসিব মণ্ডল (২৮), উত্তর টেপাখোলা এলাকার আজাদ মিয়ার ছেলে সুজন মিয়া (২৭), একই এলাকার মৃত আবুল খায়ের মোল্যার ছেলে ফাইজুর রহমান ওরফে জুয়েল (৪০) ও আ. মালেক ফকিরের ছেলে ফকির মো. শামীম (৪৪)।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই পাঁচ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছে থেকে ৩০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
এ ব্যাপারে ফরিদপুরের কোতয়ালী থানায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/