মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনে পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নলছিটি থানার এসআই মিজান ও তার ছোট ভাই ঢাকায় কর্মরত এসআই আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য্য ফিলিং স্টেশনের পাশে।
মঙ্গলবার তাদের পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদে ভোলার চরফ্যাশনে চলে যায়। বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগিনা ছিল।
বুধবার রাতে নয় জনের একটি ডাকাত দল বাড়ির বারান্দা বেয়ে ২য় তলার বেলকনি দিয়ে বাসায় ঢুকে তাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
ডাকাতরা ঘরের ওয়্যারড্রপ, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে।
নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক এসআই মিজান ভোরের কাগজকে বলেন, বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদের জন্য আমরা দুই ভাই ভোলার চরফ্যাশনে আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি।
আমাদের দুই ভাইর বাসা একসাথেই। ডাকত দলের লোকরা আমাদের ছেলে মেয়েকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
কত পরিমাণ ক্ষতি হয়েছে এখন বলা যাচ্ছে না। বাসায় গিয়ে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান ভোরের কাগজকে বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে। তারা তাদের বাবার মিলাদে নিজ বাড়িতে আছে। তারা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/