ফরিদপুরে পেঁয়াজ বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

আপডেট: August 24, 2023 |
inbound2302382614459176453
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আড়তগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ফরিদপুর হাজী শরীয়াতুল্লাহ বাজারে দপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে পেঁয়াজের দামে কারসাজি করা, ক্রয়-বিক্রয় রশিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে একতা বাণিজ্য ভাণ্ডার ও বিসমিল্লাহ ভাণ্ডারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা পুলিশের ১টি টিম , সিনিয়র বিপণন কর্মকর্তা কৃষি বিপণন অধিদপ্তরের জনাব মোঃ শাহাদাত হোসেন এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

Share Now