ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

আপডেট: August 25, 2023 |
inbound2873481557728445453
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ফয়সাল খান (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ (২৫ আগষ্ট) শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের মনিকোঠা সড়কের শ্যামপুর টেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল খান পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলার বিএস ডাংগি গ্রামের আলমগীর খানের ছেলে। সে চরভদ্রাসন আদর্শ উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্র।

এ সময় মোটরসাইকেলে থাকা সাব্বির নামের এক শিশু গুরুতর আহত হয়।

জানা যায়, সকালে ওই ইউনিয়নের জয়বাংলা বাজার থেকে দুধ কিনে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনার স্বীকার হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় শিশু সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সদরপুর থানার ওসি মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে, আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

Share Now