মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ডাব ক্রয় -বিক্রয়ের রশিদ না থাকায় ও বেশি দামে বিক্রি করার অপরাধে ৩ বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক সাফিয়া সুলতানা শহরের বিভিন্ন এলাকায় ডাবের দোকানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
সাফিয়া সুলতানা ভোরের কাগজকে বলেন, মূল্য তালিকা ছাড়া ও বেশি দামে ডাব বিক্রি করার অপরাধে তিন ডাব বিক্রেতাকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া একটি কসমেটিকসের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৮ হাজার টাকা মোট ১১হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/