মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর হাজী মুহাম্মাদ মহসিন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র অদ্রিপ অহন সায়ান (১৩) নিখোঁজ হওয়ার দুইদিন পর চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ২টায় কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
গত ২৯ আগস্ট দুপুরে স্কুলের সামনে থেকে নিখোঁজ হয় সায়ান। সে বাকলিয়া থানার পশ্চিম বাকলিয়া কেডিএস গলির বিশ্বজিত দাশের ছেলে।
চকবাজার থানার উপ-পরিদর্শক মো. ইমরান জানান, গত মঙ্গলবার দুপুর থেকে সায়ান নিঁখোজ ছিল।
পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সায়ানের পরিবার।
অভয়মিত্রঘাট এলাকা থেকে সায়ানের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/