তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে হঠাৎ করে আলুর দাম বেড়ে যাওয়ায় আড়তগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গবার (৫ সেপ্টেম্বর) ফরিদপুর হাজী শরীয়াতুল্লাহ বাজারে বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, বাজারে আলু প্রকারভেদে পাইকারি ৩৭-৩৮ টাকা এবং খুচরা ৪০-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
গত ১ সপ্তাহের তুলনায় আলু পাইকারি পর্যায়ে গড়ে ৪ টাকা এবং খুচরা পর্যায়ে ৫-৬ টাকা বৃদ্ধি পেয়েছে।
পাকা ক্রয়-বিক্রয় রশিদ পাওয়া গেলেও কয়েকটি দোকানে মূল্য তালিকা হালনাগাদ পাওয়া যায়নি। আলুর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ছিল।
দাম বেশি নেয়া ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স সিকদার ট্রেডার্সকে ১০০০ টাকা, মেসার্স মিতা বাণিজ্যালয়কে ১০০০ টাকা এবং মেসার্স হাবিব স্টোরকে ৩০০০ টাকা সহ মোট ৩টি প্রতিষ্টানকে ৫০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ টানানোর বিষয়ে ব্যবসায়ীদেরকে বিশেষভাবে সচেতন করা হয়েছে।
এসময় জেলা পুলিশের ১টি টিম, সিনিয়র বিপণন কর্মকর্তা কৃষি বিপণন অধিদপ্তরের জনাব মোঃ শাহাদাত হোসেন এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/