ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এর স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বনপাড়া কালিকাপুর প্রামাণিক প্যালেস গ্রাউন্ডে মরহুম ইয়াদ আলী প্রামাণিক ফাউন্ডেশনের উদ্যোগে এই শোক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, সাবেক মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী, নাটোর-৪ আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এর রাজনৈতিক জীবন ও তার সফল জনপ্রতিনিধিত্বের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি , সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, মরহুম এমপি আব্দুল কুদ্দুস এর কন্যা কোহেলী কুদ্দুস মুক্তি, ছেলে জেলা আ’লীগের তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন প্রমুখ। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ৩০ আগষ্ট সকালে ঢাকার ইউনাইটেড হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আব্দুল কুদ্দুস এমপি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং গ্রামের বাড়ি গুরুদাসপুরের বিলসা কবরাস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/