শাহজাহান আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১নং ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মন্ডলকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যবৃন্দ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
এ সময় ময়দানহাট্টা ইউপির ২নং ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম চেয়ারম্যান আবু জাফর মন্ডলের বিভিন্ন প্রকল্পে অনিয়ম প্রত্যাখান করে এক লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডল সহ আমরা ইউপি সদস্যরা গণতান্ত্রিক ভাবে জনগণের ভোটে বিজয়ী হয়ে সুনামের সহিত ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছি।
চেয়ারম্যান আবু জাফর মন্ডলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন এবং অবাস্তব অভিযোগ এনে চেয়ারম্যানের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে।
আমরা জানতে পেরেছি যে, নির্বাচনে হেরে চেয়ারম্যানের কিছু প্রতিদ্বন্দ্বী লোকজন এসব কর্মকান্ড করছে।
এসব অসাধু ব্যক্তিরা তার ভাবমূর্তি নষ্ট করতে তৎপরতা চালাচ্ছে। প্রকৃত সত্য হলো যে, ইউপি নির্বাচনের আগে শহিদুল ইসলাম নামের ১ ব্যক্তি চেয়ারম্যানের বিরুদ্ধে কথিত মোটরসাইকেল ভাংচুর মামলার বাদী।
তার বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলার সাক্ষীও সে। তৎকালীন থেকেই সে চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
সংবাদে আরও বলা হয়েছে চেয়ারম্যান নাকি জোর করে সুবিধাভোগীদের ব্যাংক এ্যাকাউন্ট খোলার জন্য বলেছেন। এটাও সঠিক নয়। আসলে ব্যাংক এ্যাকাউন্ট খোলা কারো ব্যক্তিগত বিষয়। এটি পরিষদের বাধ্যতামূলক নয়।
দুঃখজনক হলেও সত্য যে, এক শ্রেনীর প্রতিহিংসাপরায়ন, দুর্নীতিবাজ, লোভী ব্যক্তির প্ররোচনায় চেয়ারম্যানের নিকট থেকে অনৈতিক ভাবে বয়স্ক, বিধবা প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন প্রকল্পের অন্যায় সুবিধা ও ব্যক্তি স্বার্থ আদায় করতে না পেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আমরা ইউপি সদস্যগণ এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ও মিথ্যা অভিযোগ প্রত্যাখান করছি। ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা চেয়ারম্যানের সাথে কাজ করে যাচ্ছি।
তিনি কোন প্রকার অনিয়মের সাথে জড়িত নয়। আমরা ইউনিয়নের অসহায় জনগনের পাশে চিলাম আছি এবং থাকব।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নুনু মন্ডল, এমদাদুল হক প্রামানিক, বিউটি বেগম, শাহজাহান আলী, মমতা বেগম, খলিলুর রহমান, জেসমিন বেগম, নয়ন মন্ডল ফাতেমা জান্নাত (টপি) সহ উক্ত ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/