ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া গ্রাম হতে একজন মাদক ব্যবসায়ীকে ৫শত বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: শহিদুল ইসলাম (৪৫)। অভিযুক্ত বাঘা থানার পাকুড়িয়া গ্রামের মোঃ নুর জামালের পুত্র।
জেলা এসপি অফিসের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, ডিবির এসআই (নিরস্ত্র) মো: নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ শনিবার দিবাগত রাত তটার সময় বাঘা উপজেলার পানিকামড়া বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
পরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন,উপজেলার পাকুড়িয়া গ্রামস্থ শহিদুল ইসলাম এর বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর ০১ (এক) জন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের এসআই (নিরস্ত্র) মো: নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে ওিই রাতে অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সকাল ৫০০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
অভিযুক্ত শহিদুল ইসলাম একজন চিহ্নিত মাদককারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে বাঘা থানায় ০৮ টি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/