মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষা কর্মকর্তার মৃত্যু

আপডেট: September 22, 2023 |
inbound3724399086753288703
print news

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় আইরিন ইসলাম (৩৮) নামে এক শিক্ষা কর্মকর্তার মৃত্যু ঘটেছে ।

তিনি ফরিদপুর সদরের পূর্ব খাবাসপুর শান্তিবাগ মোড় ১ নং সড়কের বাসিন্দা। তার পিতা মো: তাজুল ইসলাম ও স্বামী মোঃ রিপন, তিনি নগরকান্দা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ( ATEO) হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সহকারী শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলাম ফরিদপুর রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিটিং শেষে সুব্রত সাহার(গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক) মোটরসাইকেলে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে হাটকৃষ্ণপুর সড়কের সাদীপুর ব্রিজে ঢাল ওঠার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।

মাথার রক্তক্ষরণ দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আইরিন ইসলামকে মৃত ঘোষণা করে।

তবে মোটর সাইকেলের চালক সুব্রত সাহা কোন আঘাত পায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, আইরিন পরিবার নিয়ে ফরিদপুর শহরে ভাড়া বাসায় থাকতেন।

অফিস থেকে মোটরসাইকেলে ফরিদপুরের বাসায় ফেরার পথে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।

Share Now

এই বিভাগের আরও খবর