গাজীপুরে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট: September 22, 2023 |
inbound7893757925509161442
print news

মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে গাজীপুর মহানগর ১৪ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে মহানগরীর বাসন এলাকায় যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কর্মীসভার আয়োজন করা হয়।

যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, সংগঠনকে গতিশীল করতে গঠনতন্ত্র অনুযায়ী প্রতিমাসে একটি করে হলেও কর্মী সভা করতে হবে। তাহলেই সংগঠনের প্রতি নেতাকর্মীদের টান থাকবে।

সেই সঙ্গে সঙ্গে যুবলীগকে আরো সাংগঠনিক গতিশীল করার আহবান জানান।

মহানগর ১৪ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহাম্মদ শান্ত বাবু, ১৪ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরুল ইসলাম জহির।

এ সময় গাজীপুর মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মী ছিলেন।

সভায় শেষে, গাজীপুর মহানগরের ১৪ নং ওয়ার্ড যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।

Share Now

এই বিভাগের আরও খবর