ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি: গত মৌসুমে নাসিক রেট এন-৫৩ জাতের পেঁয়াজের ভাল ফলন হওয়ায় এই মৌসুমেও ওই জাতের পেঁয়াজ চাষ ঝুকছে অনেক কৃষক।
রাজশাহীর চারঘাট উপজেলা কৃষি দপ্তরের তথ্য মতে আবহাওয়া অনুকুলে থাকলে ৪টি পেঁয়াজে ১ কেজি ফলন পাওয়া যাবে।
চারঘাট উপজেলায় প্রায় ২শত৫০ বিঘা জমিতে নাসিক রেট এন-৫৩ জাতের পেঁয়াজের চাষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
প্রতি বিঘা জমিতে ২শত ৫০মন ফলন পাবে বলে প্রত্যাশিত কৃষি দপ্তর। ইতোমধ্যে চারঘাটে ৭০বিঘা জমিতে পেঁয়াজের চাষ সর্ম্পূন করা হয়েছে। বাকি ১শত ৮০বিঘা জমি চাষাবাদ চলমান রয়েছে।
উপজেলার ৬টি ইউনিয়নে এবং একটি পৌরসভায় ১৭জন সহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করছেন। নুতন নতুন ফসলের ভালো ফলন এবং পরিচর্যার পরামর্শ দিয়ে যাচ্ছে নিয়োজিত সকল কর্মকর্তা।
মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায় কৃষকদের সঙ্গে বন্ধু সুলভ আচরণে সরজমিনে পরিচর্যার বিষয়ে নিজহাতে কাজ করে বুঝিয়ে দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
পৌরসভায় মাঠ পর্যায়ে নিয়োজিত সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম পত্রিকার প্রতিনিধিকে বলেন, সরকারী থেকে বরাদ্দকৃত কৃষির সকল পন্য যথাসময়ে কৃষকের প্রাপ্যতা বুঝিয়ে দেয়া হয়।
একজন কৃষকের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীর সহায়তায় ১কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২ কেজি এমওপি, রোল প্লাস্টিক সুতা, ১শত ৫০বর্গ মি: পলিথিন, ৩শত গ্রাম লাইলন সুতলি দেওয়া হয়েছে। এছাড়া বালাইনাশক হাদাক ১০ গ্রাম, এমিটাপ ৫০মিলিসহ নগদ ২ হাজার ৮শত টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
এবিষয়ে একজন কৃষি উদ্যোক্তা মোঃ জিয়াউর রহমান জিয়া বলেন, সে পড়ালেখা শুরু থেকেই পৈত্রিক সম্প্রতি নিয়ে কৃষিকাজ করছেন। ২০০৮ সালে তার পড়ালেখা শেষ হয়েছে।
বর্তমান সে সরকারী-বেসরকারী চাকুরীর পেছনে না ছুটে, উদ্যোক্তার দিকে অগ্রসর হচ্ছেন। তিনি প্রায় ৩৫ বিঘা জমিতে নানা ধরনের ফসল চাষাবাদ চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতী সহকারী কৃষি কর্মকর্তা আমিরুলের পরামর্শে পরিক্ষামূলক ২.৫০বিঘা জমিতে নতুন জাতের নাসিক রেট এন-৫৩ জাতের পেঁয়াজের চাষ করেছেন।
ভালো ফলন হলে ৪টি অথবা গড়ে ৫-৬টিতে ১কেজি পেঁয়াজ ফলন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।
কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, নাসিক রেট এন-৫৩ জাতের পেঁয়াজটি ভারত থেকে সংগ্রহ করা। সরকারী ভাবে বরাদ্দকৃত বীজ ও প্রয়োজনীয় পন্য ও নগদ অর্থ দিয়ে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
গত বছর থেকে এই জাতের পেঁয়াজের চাষ শুরু হয়েছে। ভালো ফলন হলে ৪টি পেঁয়াজে ১কেজি হয়। তবে গড়ে ৫-৭টি হলে ১কেজি পেঁয়াজ ফলন পাওয়া যায়।
গত মৈসুমে ফলন ভালো হওয়ায় এবারে অনেক কৃষক পেঁয়াজ চাষে উৎবুদ্ধ হয়েছেন। আবহাওয়া অনুকুলে থাকলে প্রতি বিঘায় ২শত ৫০মন পেঁয়াজের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/