সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে নগদ ৫০ হাজার টাকা ও গোয়ালের গরু ছিনিয়ে নিলেন মাতব্বরেরা।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জিয়াসমিন আক্তারের সাথে কথা বলে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর পার্শ্ববর্তী সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকার আলামিন ভুক্তভোগীর বাড়িতে বেড়াতে আসেন।
রাতে প্রতিবেশী সেলিম হোসেন স্থানীয় লোকজন নিয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে ওই নারী ও আলামিনকে আটক করে।
সেই সাথে আলামিনকে মারধর করে অনৈতিক কাজের স্বীকারোক্তি আদায় করেন তারা। ভোররাতে সাবেক ইউপি মেম্বার আরিফুর ইসলামের নেতৃত্বে সালিশ বৈঠকে দু,জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানার নগদ ৫০ হাজার টাকা আদায় করলেও বাকী ৫০ হাজার টাকা পরিশোধ না করা পর্যন্ত জোরপূর্বক গোয়ালের একটি গরুও নিয়ে নেন তারা।
গরুটি ওই এলাকার সিরু মিয়ার পুত্র আব্বাছ আলীর বাড়িতে রাখা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, আলামিন সম্পর্কে আমার বিয়াই। বাড়ি থেকে অভিমান করে আমার বাড়িতে বেড়াতে আসে।
আর এ সুযোগে আরিফ মেম্বার ও সেলিমসহ অন্যান্যরা মিথ্যা অপবাদ দিয়ে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ও সদ্য ক্রয়কৃত একটি গরু নিয়ে যায়।
বাকী ৫০ হাজার টাকা পরিশোধ করলে গরুটি ফেরত দিবেন বলে জানান।
এ ব্যাপারে আরিফ মেম্বার বলেন, ঘটনাটি আমি শুনেছি। এর সাথে আমি জড়িত না। এদিকে অভিযুক্ত প্রতিবেশী সেলিমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/