মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে খালে ভাসমান অবস্থায় ৭৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধে মরাদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের বুড়িরহাট ট্রলারঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বুড়িরহাট ট্রলারঘাটের সেনের খালের কাল ভার্টের নিচে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মরাদেহ ভাসমান অবস্থায় দেখে নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তার পরিচয় সনাক্ত করা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/