মো: হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষ্যে কেন্দুয়া উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রাজিব হোসেন, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/