আবু বকর সিদ্দিক, চুয়াডাঙ্গা প্রতিনিধি : জীবননগর উপেজেলায় উথলীতে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮) অক্টোবর উথলী ইউনিয়ন পরিষদের আয়োজনে উথলী আখ সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হাজী আলী আজগর টগর সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।তিনি আরো বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু লড়ায় করেছিলো বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য।
একটা সোনার বাংলাদেশ গড়ার জন্য।তার উদ্দেশ্য আজ পূরণ করেছে জননেত্রী শেখ হাসিনা।
এমপি টগর আরো বলেন,সরকার আজ অসহায় বৃদ্ধাদের জন্য বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,মাতৃকালীন ভাতা চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছে।
যা ইতিপূর্বে কোন সরকার করতে পারিনি। উন্নয়নের এ ধারা বজায় রাখতে হলে শেখ হাসিনার বিকল্প কিছুই নেই।
এ সময় তিনি উপস্থিত অসহায় সুবিধাভোগী মানুষের মতামত শোনেন এবং আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলী মনসুর বাবু,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান হাফিজ, দর্শনা পৌরসভার মেয়র জনাব আতিয়ার রহমান ,জীবননগর পৌরসভার মেয়র জনাব রফিকুল ইসলাম, ,জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম,দর্শনা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফ, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুস সালাম ইশা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আবদুল হান্নান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোবারক সোহেল আহমেদ প্রদীপ ও স্থানীয় সকল ইউনিটের নেতাকর্মী।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/