মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর

আপডেট: October 19, 2023 |
inbound8934463574397134927
print news

ঢাকা মহানগরী সহ সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২৪ অক্টোবর সকাল ১১টা থেকে শুরু হয়ে আবেদন গ্রহণ চলবে ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোন ভর্তি ফরম বিতরণ করা হবে না।

সরকারি বেসরকারি স্কুলে ভর্তির জন্য শুধু মাত্র অনলাইন https://gsa.teletalk.com.bd এই ঠিকানায় গিয়ে আবেদন করা যাবে।

২০২৪ শিক্ষা বর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে যা টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরিশোধ করতে হবে।

সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় থানা ভিত্তিক প্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় সিলেক্ট করতে পারবে।

প্রথম শ্রণিতে ভর্তিরজন্য শিক্ষার্থীর বয়স ৬ বা তার বেশি হতে হবে। সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলে কর্মরত শিক্ষক, কর্মচারীদের সন্তানেরা কোটা সুবিধার আওতায় অনলাইন আবেদন ছাড়াই ভর্তি হতে পারবে।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত নিয়মাবলী www.dshe.gov.bd এর secondary circular/order ও www.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর