প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্টের চেক পেলো কেন্দুয়ার শিক্ষার্থী

হুমায়ুন কবির, কেন্দুয়া, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির তৌহিদ নামের এক শিক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ৪০ হাজার টাকার একটি অনুদানের চেক পেয়েছে।
সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামরুল কবীর ভূঞা বলেন, ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থী তৌহিদ কয়েক মাস পূর্বে খেলতে গিয়ে চোখে আঘাত পায়।
পরবর্তীতে শিক্ষকমন্ডলীর পরামর্শক্রমে অন-লাইনে মাননীয় প্রধানন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আর্থিক অনুদানের আবেদন করেন শিক্ষার্থী তৌহিদ।
শিক্ষার্থীর এই আবেদনের পর ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী অনুদানের ৪০ হাজার টাকার একটি চেক সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঠিকানায় ডাকযোগে পৌঁছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) শিক্ষার্থী তৌহিদ ও তার
বাবা বাবুল মিয়ার হাতে প্রধানমন্ত্রী অনুদানের ৪০ হাজার টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবুল আহম্মদ। এ সময় অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
চেক প্রদান কালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবুল আহম্মদ এবং গভর্ণিং বডির সদস্য মতিউর রহমান রঞ্জনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ শিক্ষাবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
শিক্ষার্থীর বাবা বাবুল মিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন।






