বিশ্বকাপের শুরু থেকেই খানিকটা ইনজুরি নিয়ে খেলছিলেন তাসকিন আহমেদ। তার ওপর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কাঁধের পুরনো চোটে পড়েন তিনি। অবশ্য সেটাকে পাত্তা দেননি খুব একটা। হালকা সমস্যা নিয়েও খেলে যাচ্ছিলেন।
কিন্তু সমস্যা বাড়ায় ভারতের বিপক্ষে আর খেলতে পারেননি। আশা করা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন এই পেসার। কিন্তু আজ সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন তাসকিন খেলতে পারছেন না আগামীকালকের ম্যাচে।
বিস্তারিত আসছে…
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/