8তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে আজ সোমবার বিকেল চারটায় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে সার্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন ফরিদপুরের ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ অন্যান্য সকল সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির ভাষণে মজিবুর রহমান নিক্সন সার্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে সামাজিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে স্থানীয় সকলকে এ পেনশন স্কিমের আওতায় আসার আহ্বান জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/