জেলা প্রতিনিধি, ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া তাহফিজুল কুরআন মডেল হিফজ মাদ্রাসায় রাফি নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) ভোরে পশ্চিম ছাগলনাইয়া আলম বিএ সড়কের মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
রাফি ছাগলনাইয়া থানা সংলগ্ন এলাকার মো. জাবেদের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ভোররাতে রাফি তাহাজ্জুদ নামাজের পরে পড়তে বসছিল। ক্লাস চলাকালীন মাথা ব্যথা শুরু হলে শিক্ষক ইসমাইল তাকে পাশের রুমে গিয়ে বিশ্রাম নিতে বলেন।
তার ব্যথা না কমায় পরে শিক্ষক মাদ্রাসা পরিচালককে খবর দিলে তিনি মাদ্রাসায় এসে ছেলের বাবার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে।
তার বাবার মোবাইল ফোন বন্ধ থাকায় একপর্যায়ে পরিচালক মোটরসাইকেল নিয়ে এসে তার বাবাকে মাদ্রাসায় নিয়ে যান।
পরে রাফিকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার পরিচালক হাফেজ মো. ইমাম হোসেন বলেন, রাত ৩টা ৪০ মিনিটে রাফি স্বাভাবিক ভাবে ঘুম থেকে উঠার দৃশ্য সিসি টিভি ফুটেজে দেখা যায়।
পরে তাহাজ্জুদের নামাজ পড়ে অন্যান্য ছাত্রের সাথে সেও কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে। কিছুক্ষণ তেলাওয়াত করার পর হঠাৎ তার মাথা ব্যথা শুরু হয়।
শিক্ষককে বিষয়টি বলার পর রাফি পাশের কক্ষে গিয়ে অন্য একজন ছাত্রকে ডেকে মাথা টিপতে বলে।
একপর্যায়ে খবর পেয়ে আমি মাদ্রাসায় এসে মুঠোফোনে তার বাবাকে না পেয়ে নিজে সরাসরি তাদের বাসায় গিয়ে উনাকে নিয়ে আসি।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় ঢাকা পোস্টকে বলেন, এবিষয়ে এখনো কেউ অভিযোগ করনি। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/