ফেনী জেলা প্রতিনিধি : ফেনী সদর উপজেলার শর্শদিতে মাহফিলের বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম (১৮) নেয়ামতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বারাহিপুর জামিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মাদরাসার মাহফিলের বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মাদরাসার অধ্যক্ষ মমিনুল হক জানান, ফেনী জামিয়া ইসলামিয়া মাদরাসার মাহফিলের আয়োজন চলছিল। এরই প্রস্তুতি হিসাবে ছাত্ররা বাঁশ কাটতে গিয়েছিল।
সেখানে একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে আশরাফুল। পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/