ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো প্রধান: বিভিন্ন আয়োজনে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার বিকেলে নেসকো কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর সেখান থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ও ভবন প্রদক্ষিণ করে।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সোহেল, নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি প্রভাস কুমার আচার্য্য সহ নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/