মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বাশার মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা তবিয়ারগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর বাশার মিয়া গগডা তবিয়ারগাতী গ্রামের আবুল কাশেমের ছেলে।
এ নিয়ে কথা হলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে,
পূর্ব বিরোধের জেরে আবুল কাশেমের সাথে একই গ্রামের আবুল হাসেমের বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে রবিবার সন্ধ্যায় আবুল কাশেমের ছেলে বাশার মিয়ার সাথে আবুল হাসেমের ছেলে সারোয়ার মিয়ার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সারোয়ার ধারালো অস্ত্র দিয়ে বাশারের শরীরে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
পরে পরিবারের লোকজন বাশারকে দ্রুত পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/