মদনে অবরোধ নাশকতা টেকাতে মাঠে আছে পুলিশ

আপডেট: November 1, 2023 |
inbound3657254852162084710
print news

আলী আজগর (পনির), নেত্রকোনা প্রতিনিধি: বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দেশজুড়ে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেওয়াকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নেত্রকোনার মদনের পুলিশ প্রশাসন।

পুলিশের আশঙ্কা অবরোধ কে কেন্দ্র করে যে কোন সময় যে কোন জায়গায় নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হতে পারে দুইদলের নেতাকর্মীরা।

রোজ মঙ্গলবার (৩১ অক্টোবর ) সারাদেশের ন্যায় মদনেরও গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় পুলিশ কঠোর নিরাপত্তা অবস্থানে রয়েছে দেখা যাচ্ছে।

অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সহিংসতা করতে পারে দল দুইটির নেতাকর্মীরা। এ নিয়ে প্রশাসনিক কর্মকর্তারা মাঠে অবস্থান করছেন।

মদনের কোথাও নাশকতা করার পরিকল্পনা করলে সে যেই হোক ছাড় দেওয়া হবে না, বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মোঃ রবিউল ইসলাম।

পুলিশ প্রশাসন মাঠে রয়েছে জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য ।

তিনি এও বলেন, মদনের কোথাও বিশৃঙ্খলা যাতে না হয় তা ঠেকাতে নিয়মিত পুলিশে টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ জায়গাতে অবস্থান করছেন।

তিনি এও জানান,মদনের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগানোরও নির্দেশনা প্রদান করেন। যেমন মদন বাস টার্মিনাল, তেলের পেট্রোল পাম্পের প্রবেশ পথে । চিকিৎসা সেবা কেন্দ্র ও বাজারের বিভিন্ন মার্কেটে।

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া জানান, অবরোধকে কেন্দ্র করে মদনের জনগণের জানমালের ক্ষতি করলে ,সে যে দলেরই হোক না কেন তা, কঠোর হাতে দমন করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর