জয়পুরহাটে ৩৬ টাকা দরে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন

আপডেট: November 2, 2023 |
inbound3902289085469097918
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে সরকার নির্ধারিত মূল্যে ৩৬ টাকা কেজি দরে খোলাবাজারে আলু বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসন জয়পুরহাট এর তত্বাবধানে ও কৃষি বিপণন অধিদপ্তর জয়পুরহাট এর সহযোগিতায় খোলা ট্রাকে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আলু বিক্রি কার্যক্রম অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন, আব্দুল্লাহ- আল- মাহবুব, উজ্জ্বল বাইন প্রমুখ।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন সাধারণ ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত মূল্যে আলু পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে।

ভোক্তাদের কে যেন কোন সিন্ডিকেটের জিম্মিতে না পড়তে হয় সে জন্য সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরাসরি জেলা প্রশাসনের তত্বাবধায়নের মাধ্যমে জয়পুরহাটের মানুষকে স্বস্তি দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রতিদিন শহরের ২ টি পয়েন্টে ১৮ মেট্রিকটন আলু বিক্রয় করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর