প্রায় তিন সপ্তাহ বিরতি দিয়ে দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে নতুন ছবি। সবশেষে গত ১৩ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। আগে থেকে মুক্তির তারিখ নির্ধারণ করা থাকলে মুজিব সিনেমাকে সন্মান জানিয়ে মুক্তি পিছিয়ে দেয় কয়েকটি সিনেমা। অবশেষে আগামীকাল ৩ নভেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘের কপাট’।
ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসান সহ আরো অনেকে। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।
জানা যায়, রাজধানীর দুটি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। এরমধ্যে ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জে অবস্থিত লায়ন সিনেমাসে দেখা যাবে ছবিটি।
তবে ঢাকার বাইরেও মুক্তির পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
মাত্র দুটি হলে মুক্তির কারণ প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ জানান, রাজনৈতিক অস্থিরতা ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রতি সম্মান রেখে কেবল দুটি সিনেমা হলে মুক্তি দেয়া হচ্ছে। তবে আগামী সপ্তাহ থেকে হল সংখ্যা বাড়তে পারে।
শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এই চলচ্চিত্রটির ৫টি গানের সবগুলোই লিখেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ।
দুই হলে মুক্তি পাচ্ছে এক ছবি
‘মেঘের কপাট’ সিনেমার দৃশ্য
প্রায় তিন সপ্তাহ বিরতি দিয়ে দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে নতুন ছবি। সবশেষে গত ১৩ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। আগে থেকে মুক্তির তারিখ নির্ধারণ করা থাকলে মুজিব সিনেমাকে সন্মান জানিয়ে মুক্তি পিছিয়ে দেয় কয়েকটি সিনেমা। অবশেষে আগামীকাল ৩ নভেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র ‘মেঘের কপাট’।
ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসান সহ আরো অনেকে। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।
জানা যায়, রাজধানীর দুটি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। এরমধ্যে ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জে অবস্থিত লায়ন সিনেমাসে দেখা যাবে ছবিটি।
তবে ঢাকার বাইরেও মুক্তির পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
মাত্র দুটি হলে মুক্তির কারণ প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ জানান, রাজনৈতিক অস্থিরতা ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রতি সম্মান রেখে কেবল দুটি সিনেমা হলে মুক্তি দেয়া হচ্ছে। তবে আগামী সপ্তাহ থেকে হল সংখ্যা বাড়তে পারে।
শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এই চলচ্চিত্রটির ৫টি গানের সবগুলোই লিখেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ।
মেলোডিয়াস ঘরানার এই গানগুলোতে কন্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জী। সঙ্গীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/