গাজীপুরে শেষ দিনে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে বিএনপির অবরোধ

আপডেট: November 2, 2023 |
inbound8896485646650841343
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শেষ দিনে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে বিএনপির অবরোধ।

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই গণপরিবহন চলাচল করতে দেখা গেছে।

সকালের দিকে রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পেয়েছে তবে দূরপাল্লার যানবাহনের সংখ্যা অনেকটাই ছিল কম।

এদিকে,গাজিপুরের ভোগড়া বাইপাস এলাকায় পিকেটিং এর সময় যুবদলের নেতা সহ ০৩ জন নাশকতাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

সকাল থেকে লোকজন যার যার গন্তব্যে যাচ্ছেন।সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য পর্যাপ্ত মোতায়েন রয়েছেন।

মহাসড়কে আজ র‍্যাব ও ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। অনেক কারখানা আজ বন্ধ রয়েছে।

অপরদিকে, বিএনপির অবরোধ প্রতিরোধে শান্তির সমাবেশে ও অবস্থান কর্মসূচি পালন করেছেন গাজীপুর মহানগর যুবলীগ।

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে দুপুরে মহানগরীর চান্দনা চৌরাস্তায় শান্তির সমাবেশ ও অবস্থান কর্মসূচি করেছেন।

মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে সমাবেশে মহানগর যুবলীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া,গাজীপুরে চলমান সৃষ্টি শ্রমিক অসন্তোষ নিরসণ কল্পে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরস্থ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসমহের উদ্যোগে দুপুরে মহানগরীর চান্দনা চৌরাস্তায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।

বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্ল্যাহ মন্ডল, মহানগর যুবলীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ মন্ডল।

এ সময় গাজীপুস্থ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসমহের নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, শ্রমিক অসন্তোষ নিরসণে আলোচনা চলছে , অচিরেই তা সমাধান করা হবে বলে জানান।

Share Now

এই বিভাগের আরও খবর