জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রায় ১০ হাজার মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এবং ঠাকুরগাঁও-২ আসনে উন্নয়নের বার্তা সকলের কাছে পৌছে দিতে শোভাযাত্রাটি বের হয়।
এতে প্রায় কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে হাজার হাজার মানুষের ঢল নামে শোভাযাত্রায়।
শনিবার (০৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলামের নেতৃত্বে ও তাঁর বড় ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজনের আহ্বানে নির্বাচনী ১৬ টি ইউনিয়ন হতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ মোটরসাইকেলে করে ব্যানার, ফেস্টুন নিয়ে নানা ধরণের মিছিল নিয়ে মাঠে জমায়েত হয়।

পরে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় হতে উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধন করেন।
এর আগে কলেজ মাঠে আলোচনায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, জেলা পরিষদের সদস্য সফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানি, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু প্রমুখ।
এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও-২ আসন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম সুজন বলেন, আওয়ামীলীগ মানেই উন্নয়ন।
জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নে স্বাধীনতা বিরোধী ও দেশি-বিদেশী শক্তি আবার দেশকে পেছনে ফিরিয়ে নিতে ও অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্ঠা করছে।

সেজন্য জামায়াত বিএনপি হরতাল অবরোধ ও সন্ত্রাস নৈরাজ্য করছে তারই প্রতিবাদে ও সরকারের উন্নয়নের বার্তা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে এই উন্নয়ন শোভাযাত্রার আয়োজন।
চলমান দেশের এই উন্নয়নে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিকল্প নেই বলে তিনি আরো বলেন,মানুষ জামায়াত বিএনপিকে বয়কট করতে চায় তারা ইতোমধ্যে দেশের জনগণ থেকে বয়কট হয়েছে।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সাধারণ মানুষের কাছে আবারো নৌকায় ভোট চান তিনি।
আলোচনা শেষে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বিভিন্ন ব্যনার ফেস্টুন হাতে নিয়ে প্রায় ১০ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে ঠাকুরগাঁও-২ আসনের নির্বাচনী এলাকা বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার দুটি (ধর্মগড়-কাশিপুর) ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/