ভারতের ছত্তিশগড় রাজ্যে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে রেশন নিয়ে বড় ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেশজুড়ে বিনা মূল্যে রেশন সরবরাহের মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধি করার কথা বলেছেন। এর ফলে দেশটির ৮০ কোটির বেশি মানুষ আগামী পাঁচ বছর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিনা মূল্যে রেশনের খাদ্যসামগ্রী পাবে। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে এই সরকারি সিদ্ধান্তের ঘোষণায় অসন্তুষ্ট বিরোধীরা।
তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য সাকেত গোখলে এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন তিনি।
টুইটারে একটি পোস্ট করে সাকেত লিখেছেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের মুখে কোনো মন্ত্রী এ ধরনের ঘোষণা দিতে পারেন না। ভোটাররা এতে প্রভাবিত হন।
বিনা মূল্যে রেশন সরবরাহের মেয়াদ বৃদ্ধি জরুরি কোনো ঘোষণা নয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী পরেও জানাতে পারতেন। কিন্তু তিনি নির্বাচনী প্রচারে গিয়েই এ কথা ঘোষণা দিয়েছেন।’
সাকেত আরো লেখেন, ‘আমি নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/