হাতীবান্ধায় যুবদলের সড়ক অবরোধ

আপডেট: November 9, 2023 |
inbound7203730855583433518
print news

রকিবুল হাসান রিপন, লালমনিরহাট প্রতিনিধি: সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ১ দফা দাবীতে বিএনপির ডাকা অবরোধ সমর্থনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুস আলী লাভলুর নেতৃত্বে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কারবালা দিঘীর পাড়ে সড়কে টায়ারে আগুন লাগিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে হাতীবান্ধা উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে আটটায় উপজেলার কারবালা দিঘীর পাড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে ওই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে টায়ারে আগুন লাগিয়ে ও গাছের গুড়ি দিয়ে প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে।

সড়ক অবরোধ কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে ।

এসময় ইউনুস আলী লাভলু বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাতীবান্ধা উপজেলা যুবদল অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।

আগামী দিনেও সরকার পতনের আন্দোলনে হাতীবান্ধা যুবদল রাজপথে থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর