পিরোজপুর প্রতিনিধিঃ ষড়যন্ত্র আর অগ্নিসন্ত্রাস করে নাশকতাকারীরা ক্ষমতায় যেতে চায় এ ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব একেএমএ আউয়াল।
ইন্দুরকানীতে যাদের কোন অবদান নেই তারা কি করে এ এলাকার মানুষের সমর্থন আশা করে। এই খলিফা পরিবার সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, ইন্দুরকানীর মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলাম এ এলাকার মানুষ আমাকে তখন ৯০ ভাগ ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন সুতারাং আমার বিশ্বাস আগামী সংসদ নির্বাচনেও আপনারা এই খলিফা পরিবারের সাথে থাকবেন।
বৃহস্পতিবার ইন্দুরকানী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম হাওলাদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর -১ আসনের সাবেক সংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম.এ আউয়াল।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, শেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাহামুদুল হক দুলাল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খসরু, মনিরুজ্জামান শিকদার, সাইদুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম শিকদার, হাওলাদার মোয়াজ্জেম হোসেন,ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী,কামরুজ্জামান শাওন তালুকদার,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজ ,সাধারণ সম্পাদক সুমন শিকদার,
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ আজিজ হাওলাদার, উপজেলা যুবলীগ নেতা আঃ রাজ্জাক, শাহীন গাজী প্রমুখ।
বর্ধিত সভায় উপজেলা আ.লীগ সহ পাঁচটি ইউনিয়নের আ.লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/