তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন শুক্রবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নে চরচান্দ্রা খেয়া ঘাট হতে সদরপুর বর্ডার(অর্জুনপট্রি জিপিএস) আড়িয়াল খাঁ শাখা নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন।
এছাড়া পুলিয়া নয়াকান্দা কালিমন্দির সংলগ্ন মাঠে চান্দ্রা ইউনিয়নের এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
চান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরীর নিক্সন।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি তার সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে বক্তব্য রাখেন।
তিনি বলেন এই ব্রিজ চালু হলে উভয় এলাকার লোকজনের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এরফলে সবাই সুবিধা পাবে।
এছাড়া এখানে লোক জনের চলাচলের জন্য পাকা রাস্তা নির্মিত হবে তাতে জনগণে সুবিধা পাবে।
তিনি বলেন বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী বলে দেশে উন্নয়ন হচ্ছে। জাতির পিতা সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব, গিয়াস উদ্দিন আহমেদ, হাজী আব্দুল খান, খালেক মোল্লা, অধ্যাপক মোহাম্মদ উজ্জল অনুষ্ঠানটি পরিচালনা করেন মামুন খন্দকার।
এ সময় ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান- এস এম হাবিবুর রহমান,উপজেলা প্রকল্প কর্মকর্তা মানস কুমারসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/