বরগুনায় ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলে সহ ২০ট্রলার নিখোঁজ

বরগুনা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলের কারণে ২০ টি ট্রলার ও ২৫০ জেলে নিখোঁজ রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি,কিন্তু মাঝে মাঝে কিছু গাছপালা উপছে পড়েছে এবং ধান ক্ষেত মাটিতে শুয়ে পড়েছে।
ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগর মোহনায় বরগুনার পাথরঘাটার ছালাম মিয়া নামে এক ব্যক্তির এফবি নিশাত নামের মাছ ধরা ট্রলারটি প্রবল ধমকা হাওয়ার কবলে পড়ে উল্টে যায়।
এ সময় পাশে অবস্থানরত অন্য একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে। এছাড়াও পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলাসহ ২৫০ জেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’
তিনি আরও জানান, ‘সুন্দরবন এলাকার বিভিন্ন খালে শতাধিক ট্রলার নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। নিখোঁজ জেলে ও ট্রলারের খোঁজ খবর নেওয়া হচ্ছে।
কোষ্টগার্ড দক্ষিণ স্টেশন সূত্রে জানা যায়, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ নেয়ার জন্য অন্যান্য স্টেশনকে অবগত করা হয়েছে।




