রাজধানী ঢাকা ও এর আশপাশের কয়েকটি এলাকায় আজ ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানি।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস। এতে বলা হয়, গ্যাস পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় কাজের জন্য শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত টঙ্গীর টিবিএস থেকে ভাদামগামী পিএসআইজি লাইনের ওপর সংযুক্ত (স্কুইব রোড, ভাদাম, মুদাফা) এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের সময় আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/