ঘূর্ণিঝড়ের প্রভাবে বরগুনায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

বরগুনা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত কৃষি অফিস সূত্রে জানা যায় ১লক্ষ ৫ হাজার ১ শত ৬৪ হেক্টর জমিতে, দুর্যোগ আক্রান্ত ফসলি জমির পরিমাণ ৪৬হাজার ২শত ২৬ হেক্টর,আংশিক ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৬৯হাজার ৪ হেক্টর।
উফশি আমন ৩৫ হাজার ৯ শত ৮০ হেক্টর, স্থানীয় আমন ২ হাজর ৪শত ৯৬ হেক্টর, শাকসবজি ২শত ৬৯ হেক্টর, খেসারি ২ হাজর ৯শত হেক্টর মরিচ পান কলাসহ অন্যান্য ১ শত ৪২ হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান আমাদের বরগুনায় এটেল মাটি হওয়ায় মাটি ফেটে যাচ্ছিল এই বৃষ্টিতে ক্ষতির চেয়ে উপকারের সংখ্যাটাই বেশি, নিচু জমিতে যেসব ধান শুয়ে পড়েছে সেখানে পানি সরিয়ে দিতে হবে অথবা চার পাঁচটি সোপা ধান একসাথে আটি বেঁধে দাঁড় করিয়ে দিতে হবে।
তাহলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে, এ বিষয়ে মাঠে কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা দিনরাত কাজ করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ – পরিচালক ডঃ আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম বলেন বরগুনা জেলার সবকটি উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে রাখা হচ্ছে, প্রণোদনা আসলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।




