মান্দায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

আপডেট: November 18, 2023 |
inbound2468930551311989755
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার মৈনম ইউপির সরদারপাড়া ও গনেশপুর ইউপির সতিহাট হঠাৎপাড়া এলাকায় পৃথক ঘটনায় মৃত্যু বরণ করেছেন।

এ ঘটনায় মান্দা থানায় দুটি পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিহত দুইজনের মধ্যে মৈনম সরদারপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এবং গনেশপুর ইউপির মৃত সুবেদ আলীর ছেলে সমসের আলী (৭০) আগুনে পুড়ে মৃত্যু বরণ করেন।

জানাগেছে, শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তরিকুল ইসলাম পরিবারের লোকজনের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের ধারণা।

অপর দিকে গণেশপুর ইউপির হঠাৎপাড়া গ্রামের (প্যারালাইসিস) পঙ্গু বৃদ্ধার বাড়িতে রাত সোয়া ১০ টার দিকে আগুন লাগে। এসময় সে ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়।

এবিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান হয়েছে।

পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

Share Now