বগুড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আপডেট: November 18, 2023 |
inbound1539170248126525791
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নুর জামান (৩৭) নামে এক মাদক বযবসায়ীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় র‍্যাব-১২ এর একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নুর জামানকে আটক করা হয়।

আটককৃত নুর জামান লালমনিরহাট জেলাধীন গোকুন্ডা মেকুরটারী এলাকার আজিম উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এস তথ্য নিশ্চিত করেছেন।

১৮ নভেম্বর (শনিবার) বেলা পোনে ১২ টার দিকে র‍্যাব-১২ বগুড়ার কম্পানি কমান্ডার জানান, নুর জামান নামের এক মাকক ব্যবসায়ীকে ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল, সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত নুর জামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now