কেন্দুয়ায় বিএনপির মশাল মিছিল
আপডেট: November 18, 2023
|

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি ডাকা ৪৮ ঘন্টা হরতালকে সমর্থন জানিয়ে মশাল মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় তারা নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের প্রতিবাদ জানান।
শনিবার সন্ধ্যা রাতে কেন্দুয়া-ময়মনসিংহ সড়কে কেন্দুয়ার কালিয়ান এলাকায় কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির নেতা দেলোয়ার হোসেন ভুইঁয়া দুলালের তত্বাবধায়নে বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল করেছে।
মিছিলে বিএনপি নেতাকর্মীরা স্লোগান বলেন শেখ হাসিনা সরকার ও নির্বাচন কমিশনের ঘোষিত অবৈধ তফসিল মানিনা মানবনা। এছাড়াও তারা কেন্দ্রীয় বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতাল সমর্থম জানিয়ে স্লোগান দেন।




