মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক সহ ছাত্রমিলনায়তন সম্পাদক এবং মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওমর খৈয়াম তৈয়ব এর উপর অতর্কিত হামলা চালিয়েছে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী।
মঙ্গলবার রাত দশটার দিকে চাঁন্দগাও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকা শাপলা ক্লাবের নিকটবর্তী স্থানে এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসীরা দা, কিরিছ এবং লোহার রড দিয়ে উপর্যুপরি ওমর খৈয়াম তৈয়ব এর উপর হামলা করা হয়। এতে তিনি মারাত্মক ভাবে আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫ম তলা ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, বিএনপি জামায়াতের চলমান সন্ত্রাসের বিরুদ্ধে এলাকায় সামাজিক এবং রাজনৈতিক ভাবে শক্ত অবস্থান নেওয়ায় ওমর খৈয়াম তৈয়ব এর উপর এই হামলা।
চাঁন্দগাও-০৪ এর ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল বলেন, সন্ত্রাসীরা তাকে রাজনৈতিক ভাবে পরাজিত করতে না পেরে তার উপর এই ধরনের বর্বরোচিত হামলা চালিয়েছে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মোহরা ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন,১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তাফা টিনু সহ অসংখ্য আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আহতের স্বজনরা জানায়, হাসপাতাল কতৃপক্ষের ব্যবস্থাপত্রের ভিত্তিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আমরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/