সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ ( সিংগাইর-হরিরামপুর ও সদরের আংশিক) আসনে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) থেকে মনোনয়ন পেলেন অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ।
দল থেকে মনোনয়ন চুড়ান্ত হওয়ার বিষয়টি তিনি বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেন।
এর আগে গত বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিটিএফ চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী এমপির কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন অ্যাডভোকেট আসিফ।
তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে দলের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ডাবল মাষ্টার্স পাশ ফেরদৌস আহমেদ আসিফ বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
পাশাপাশি দলের কেন্দ্রিয় কমিটির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের চান মিয়ার পুত্র।
শিক্ষিত, ভদ্র - নম্র ও বিনয়ী স্বভাবের এ প্রার্থী গত নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় কাজ করতে চান অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ।
সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ও ব্যক্ত করেন তরুন এ আইনজীবি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/