ভোটার কেন্দ্রে আসতে পারলেই সংখ্যাগরিষ্ঠতা পাবো : চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ভোটকেন্দ্রে ভোটার আসতে পারলে সংখ্যাগরিষ্ঠতা পাবে জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মুজিবুল হক চুন্নু।
এসময় তিনি বলেন, সরকারের কথায় আশ্বস্ত হয়ে নির্বাচনে এসেছি। ভোটের পরিবেশ সুন্দর থাকবে এ আশায় আছি।
তিনি আরও বলেন, আমাদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচন সুষ্ঠু হবে, তাই আমরা নির্বাচনে অংশ নেব। তবে আসন ভাগাভাগি নয়, ৩০০ আসনেই প্রার্থী থাকবে।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় জাতীয় পার্টি (জাপা)।















