দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি ১ হাজার ৭৩৭ টি মনোনয়নপত্র বিতরণ করেছে।
এর মধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২ টি, ২২ নভেম্বর ৩৩১টি এবং আজ ২২৭টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। আগামীকালও মনোনয়নপত্র বিতরণ করা হবে।
আজ ২৪ নভেম্বর শুক্রবার থেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি হচ্ছে ২৪ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় রংপুর বিভাগ ও বিকাল ৩টায় রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ, ২৬ নভেম্বর রবিবার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/