বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারাল ভারত

আপডেট: November 24, 2023 |
inbound2854741321521178799
print news

বিশ্বকাপ ফাইনালে হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঘরের মাঠে নেমেছিল ভারত।

স্কোয়াডে বেশ পরিবর্তন আনে স্বাগতিকরা। দলের নেতৃত্ব তুলে দেয়া হয় সূর্যকুমার যাদবের হাতে। যিনি দেশটির ১৩তম অধিনায়ক।

এতকিছুর ম্যাচে এক বল আগে ২ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। এটি ছিল নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে রান তাড়া করে জয়ের রেকর্ড।

এর আগে ২০১৯ সালে হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের ২০৭ রান টপকে জিতেছিল ভারতীয়রা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিশাখাপত্তমে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান তুলে অস্ট্রেলিয়া। দলের হয়ে ৫০ বলে ১১০ রান করেন জস ইংলিশ।

ভারতের হয়ে একটি করে উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণা ও রবি বিষ্ণয়। জবাবে ভারত ২ উইকেট ও এক বল হাতে রেখে জয় তুলে নেয়।

অজিদের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ১১ রানে তারা হারিয়ে ফেলে ঋতুরাজ গায়কোয়াডকে।

আর দলীয় ২২ রানে বিদায় নেন যশস্বী জয়সওয়াল। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন ইশান কিষান ও অধিনায়ক সূর্যকুমার যাদব।

এ দুজনে গড়েন ১১২ রান। দলীয় ১৩৪ রানে ইশান কিষান ৩৯ বলে ৫৮ রান করে বিদায় নিলে ভাঙে জুটি। তবে অন্যপ্রান্তে নিজের স্বভাবজাত ব্যাটিং চালিয়ে যান সূর্য।

বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ হলেও এ ম্যাচে চিরচেনা সূর্যকে দেখা যায়। দলীয় ১৯৪ রানে ৪২ বলে ৪ ছয় ও ৯ চারে ৮০ রান করে আউট হন তিনি।

এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে ম্যাচ হারের শঙ্কায় পড়ে যায় স্বাগতিকরা। কিন্তু রিংকু সিং শেষ পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই জয় নিয়ে মাঠ ছাড়েন। রিংকু ১৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে স্টিভেন স্মিথ ও জস ইংলিশ ১৩০ রানের জুটি গড়েন।

দলীয় ১৬১ রানে স্মিথ ৪১ বলে ৫২ রান করে রান আউটের ফাঁদে পড়লে ভাঙে জুটি। এরপর দলীয় ১৮০ রানে ইংলিশ প্রসিধ কৃষ্ণার শিকার হন।

তার আগে তিনি ৫০ বলে ৮ ছয় ও ১১ চারে ১১০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে।

এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। আগামী ২৬ নভেম্বর থিরুভানাথাপুরামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর