চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে শিক্ষার্থী সমন্বয় পরিষদের সদস্যরা।
শুক্রবার রাজু ভাস্কর্যের সামনে তাদের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, চাকুরীর বাজার বলতে শুধুমাত্র বিসিএসকে বোঝায় না৷ বর্তমান সময়ে, ননক্যাডার এর সকল নিয়োগ বিসিএস এর আওতাভুক্ত। পরবর্তী সময়ে অন্যান্য অধিদপ্তর গুলো ও পিএসসি’র আওতায় চলে যাবে। তখন চাকুরীতে বাজারে তৈরী হবে চরম বৈষম্য । যার ভুক্তভোগী হবে সাধারণ শিক্ষার্থী। শুধু মাত্র একটি ভুল ব্যাখ্যার কারণে সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে এই ছাত্র আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে।
এছাড়াও, ২০১৮ সালে নির্বাচনী ইস্তেহারে বয়সবৃদ্ধির কথা উল্লেখ থাকলেও একমাত্র এই ভুল পরিসংখ্যান এর কারণে তা সম্ভব হয়নি বলে জানায় তারা।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিকেল ৫.০০ ঘটিকায় উনার কুশপুত্তলিকা দাহ করে ৩৫ দাবী বাস্তবায়ান না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/